Monday, 13 January 2020

যে যাবার সে তো যাবেই

" যে চলে যেতে চায় তাকে প্লিজ যেতে দিন। টেনে হিঁচড়ে তাকে ধরে রাখার চেষ্টা করবেন না। সে থাকবে না।
যে থাকার সে তো এমনিতেই থাকবে। ধরে বেঁধে রাখতে হবে না।
যে মানুষটা আপনার জন্য পাগল প্রায় ছিল সেই মানুষটাই যদি আপনার দিকে ফিরেও না তাকায় তাও অভিযোগ করবেন না। গলাবাজি করে অধিকার আনা যায়না কারো কাছ থেকে। নীরব থাকুন। সে মোহে পড়ে আবেগে পড়ে আপনার প্রতি পাগলামি করেছে। ভালবাসা থেকে নয়। আর আবেগ বলেই সমস্ত আকর্ষনের অবসান ঘটতেই সে মোহ মায়া কাটিয়ে চলে গেছে নতুন মোহে পড়ার নেশায় । কিন্তু আপনার মায়া পড়ে গেছে তাইতো??
কারো মিথ্যে মোহ মায়ায় থেকে কি কোন লাভ আছে? যার কাছে নতুনত্বের নেশা বেশি তার কাছে তো অল্পতেই আপনি বাসি পঁচা বস্তুতে পরিণত হবেন।
সে আপনাকে অবহেলা করছে?
আপনি জানেন না দরজার শুধু ভিতরে ছিটকিনি নয় বাহিরেও আছে? সে যদি আপনাকে অনবরত অবহেলা করে তাহলে আপনিও মনের দরজার ভিতরের ছিটকিনি লাগিয়ে তার প্রবেশ নিষিদ্ধ করে দিন। দেখবেন টনক নড়বে তার।
হাজারো ব্যস্ততার মাঝেও খোঁজ নেওয়া যায় প্রিয় সে মানুষটার। মুঠো ফোনের অপর প্রান্ত থেকেও নিঃস্বার্থ অনুভূতি দিয়ে খোঁজ নেওয়া যায়।
আর যে আপনাকে ক্রমাগত ব্যস্ততার অজুহাত দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর আপনি কম্প্রোমাইজ করেই যাচ্ছেন খোঁজ নিয়ে দেখুন ঘাপলা আছে। বিরাট বড় ঘাপলা। নিছক অজুহাত দেখিয়ে আপনাকে তার নতুন লাইফ থেকে দূরে সরিয়ে রাখছে। হুম, এটাই সত্যি।
যে প্রতিনিয়ত আপনাকে ডোমিনেট করে যাচ্ছে, কথায়, কাজে, ব্যবহারে সর্বত্র তাকে সালাম করে তার কাছ থেকে কেটে পড়ুন প্লিজ। যে নিজে ঠিক নেই সেই নিজের কর্তৃত্ব স্থাপন করার জন্য এত ডোমিনেট করে। পার্সোনালিটি সম্পন্ন একজন লোক কখনোই অন্যের উপর নিজের অত্যাচারি জোর খাটাবে না। প্রশ্নই আসে না।
কত সম্পর্কই আছে শুধু নাম মাত্র টিকে আছে। কারো প্রতি কারো ফিলিংস নেই। যে যার মত সে তার মত। এসব আরো ভয়াবহ। আপনি না সামনে এগোচ্ছেন না পিচাচ্ছেন। এক জায়গায় ক্রমাগত ঘুরপাক খাচ্ছেন। গোলক ধাঁধার মত।
নিজের মনের কথা শুনুন। পরিবারের ডিসিশন মেনে নিন। দেখবেন ভালোই হবে। ইনশাহ আল্লাহ ভাল হতেই হবে। পরিবার কখনোই আপনার জন্য খারাপ ডিসিশন নিবে না।
আপনার মনের অলি গলি আপনিই পরিষ্কার করুন। নিজের মনের কথা শুনুন। অন্যের প্ররোচনায় নিজের জীবনের কোন ডিশিসন নিবেন না। অন্য কেউ আপনার জীবনের ভাল মন্দ এত টা বুঝবে না। যত টা আপনি বুঝবেন।
নিজের ভাল বুঝার তো সময় হলো নাকি???

No comments:

Post a Comment

আগমনী

আমাদের শিক্ষা ব্যবস্থা

ক্লাস নাইনের পাঠ্যসূচিতে ছিলো "হাজার বছর ধরে" উপন্যাস৷ কীভাবে বড়ো ভাইয়ের বউ (ভাবি) এর সাথে পরকীয়া হয় তা শেখানো হল। শিক্ষার্থীরা ওস...

স্মৃতির পাতা